বিএএফ শাহীন কলেজ ঢাকা প্রাঙ্গনে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, ঢাকা এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী এর চেয়ারপারসন সালেহা খান ।
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছাত্র- ছাত্রী এবং শিক্ষিকাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সম্মানিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে অধ্যক্ষ, শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।
উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, ঢাকা এলাকার সকল এভিএম পদবীর কর্মকর্তাদের পত্নীগণ, বাফওয়া আঞ্চলিক শাখা বাশার, কুর্মিটোলা ও কক্সবাজারের সভানেত্রী, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, কন্ট্রোলিং কমিটির সদস্যগণ, বিমান বাহিনী ঘাঁটি বাশারের উইং অধিনায়কগণ, বিমান বাহিনীর ঢাকা এলাকায় অবস্থিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, সহস্রাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।