• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বিএনপি:অধ্যক্ষ আলমগীর হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বিএনপি:অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন বিএনপি জনগণের দল। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, নিজেদের জন্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা সারা দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক মানবিক ও রাজনৈতিক কার্যক্রমগুলো করে যাচ্ছে।

তিনি আজ রবিবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরোও বলেন বিএনপি জনগণের দল, শহীদ জিয়ার গড়া দল। তাই মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থমতো কাজ করে যাচ্ছে। অতীতে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে।’ এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন সহ নেতৃবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031