• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও নির্যাতনের অভিযোগ লংগদু যুবদল নেতা ইউনুছ এর বিরুদ্ধে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও নির্যাতনের অভিযোগ লংগদু যুবদল নেতা ইউনুছ এর বিরুদ্ধে

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ মো: ইউনুছের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জায়গা দখল ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই যুবদল নেতার হুমকির মুখে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার রাঙামাটি শরেরর একটি রেস্তারায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মর্জিনা আক্তার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন লংগদু উপজেলার পশ্চিম বাইট্টা পাড়ায় তাদের রেকডীয় জায়গা দখলে নিতে কয়েক বছর যাবত চেষ্টা চালায় যুবদল নেতা ইউনুছ। ৫ আগষ্টের পর ইউনুছ আরো বেপরোয়া হয়ে উঠে। প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করলে গেল ৫ জানুয়ারী আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আদালতে নিষেধাজ্ঞা পরোয়া না করে ৭ জানুয়ারী রাতের আধারে বিরোধীয় জায়গায় ঘর নির্মান করে দখলে নেয় যুবদল নেতা ইউনুচ।
এর আগে কয়েক দফা হামলা করে ভুক্তভোগী পরিবারকে জখম করাসহ প্রাণ নাশের হুমকির অভিযোগ করা হয় যুবদল নেতার বিরুদ্ধে। এসব ঘটনায় যুবদল নেতা ইউনুছ এর বিরুদ্ধে করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানাগেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930