• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্প মেলা ‘এটিএস এক্সপো-২০২৪’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
রাজধানীতে শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্প মেলা ‘এটিএস এক্সপো-২০২৪’

Oplus_131072

এক ছাদের নিচে অর্ধ-লক্ষাধিক ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব ও প্রযুক্তিপণ্য

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪’। দ্বিতীয়বারের মত একক এই বৃহৎ শিল্পমেলা আয়োজন করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। মেলায় একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এ উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সল্যুশনস প্রদর্শন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ মেলা শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এটিএস এক্সপো-২০২৪’ এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। সেসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, উরি ব্যাংকের কান্ট্রি হেড জিন হুর, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মীওয়ানাগে, ফরেন ডিপ্লোম্যাট সামের আবদেরাজ্জাক এবং টউম সোফিয়ানে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

এটিএস এক্সপো আয়োজন কমিটির সূত্রমতে, মেলায় সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হবে। পাশাপাশি মেলা চলাকালীন দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতি; ইলেকট্রনিক্স পণ্যে উদ্ভাবনী, এনার্জি সেভিং এবং প্ররিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভাগুলোতে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধি, স্বনামধন্য গবেষক, চিন্তাবিদ, শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নিবেন।

জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং নাসদাত-ইউটিএস এর মত বেশকিছু আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব। সেখানে নিয়োজিত অত্যন্ত দক্ষ ৬ শতাধিক দেশি-বিদেশি প্রকৌশলী প্রতিনিয়ত বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের পণ্য উৎপাদন করছে। তাঁরা ফিনিশড গুডস এর পাশাপাশি ৫০ হাজারেরও বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, সার্ভিসেস ও কম্পোনেন্টস উৎপাদন করছে। এগুলোর অধিকাংশই দেশের প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই ওয়ালটনের উৎপাদিত যাবতীয় পণ্য সামগ্রী দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গতবছর প্রথমবারের মতো এটিএস এক্সপো আয়োজন করেছিল ওয়ালটন। দেশীয় শিল্পোদ্যাক্তা, ব্যবসায়ী ও আমদানিকারকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল ওয়ালটনের এ শিল্পমেলা। এরই ধারাবাহিকতায় এবছর আবারো এটিএস এক্সপো আয়োজন করেছে ওয়ালটন।

নিজস্ব চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস সরবরাহের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস ও শিল্পেরানে অবদান রাখছে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930