বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোঃ জোবায়দুর রহমান, পিপিএম গত বুধবার সন্ধ্যা ছয়টায় রাজধানীতে তাঁর নিজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।