• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর খিলক্ষেত এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমান চেকপোস্ট স্থাপন প্রসঙ্গে

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
রাজধানীর খিলক্ষেত এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমান চেকপোস্ট স্থাপন প্রসঙ্গে

Oplus_131072

৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ট্র্যাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ কর্তৃক গত ০২ নভেম্বর ২০২৪ তারিখ অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে খিলক্ষেতে একটি ভ্রাম্যমান চেকপোষ্ট স্থাপন করা হয়। উক্ত যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৯২টি মামলা ও ২,২২,০০০.০০ টাকা জরিমানা এবং বিভিন্ন প্রকার সমস্যা জনিত সর্বমোট ০৬টি গাড়ী জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930