• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০
জুড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা ডেস্ক :: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জুড়ী  উপজেলা প্রশাসনের আয়োজনে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে  এ সভা   অনুষ্ঠিত হয়।”কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা ” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি)  মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ,  উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী  সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু দাশ,জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,  হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বরণ রুদ্রপাল। এ সময় উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাঃ লিয়াকত আলী খান,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা  রাকেশ পাল, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, জায়ফরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, হযরত শাহখাকী (রঃ) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাঃ ইয়াকুব আলী, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সুপার মাঃ শফিকুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ শীল,চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূধন সূত্র ধর,মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক গৌছ উদ্দিন প্রমূখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930