• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুতুবদিয়ায় দুইটি পৃথক অভিযানে ০২ টি আগ্নেয়াস্ত্র ০৪ রাউন্ড গোলাসহ বিপুল দেশীয় অস্ত্র এবং ০১ জন ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪
কুতুবদিয়ায় দুইটি পৃথক অভিযানে ০২ টি আগ্নেয়াস্ত্র ০৪ রাউন্ড গোলাসহ বিপুল দেশীয় অস্ত্র এবং ০১ জন ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার রাত ০১০০ হতে ০৪০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড গোলা, ০৭ টি চাকু, ০৬ টি চাপাতি, ২১ টি মেমরি কার্ড, ০৩ টি সীমকার্ড, ০৩ টি মোবাইল ও ০৪ টি কম্পাসসহ সক্রিয় ডাকাত সদস্য মোঃ শাহরিয়ার (৩৪) পিতা- আবু তালেব, গ্রাম- নয়াগোনা, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930