• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মায়ানমার কিয়াট সহ ০২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মায়ানমার কিয়াট সহ ০২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

বুধবার ২১ আগস্ট ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অদ্য ভোর ০৪৩০ ঘটিকায় বাংলাদেশের জলসীমায় ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে। এসময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ড সদস্যরা হাই স্পীড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটে তল্লাশী চালিয়ে ৫৪৯২.৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫,০০,০০০ বাংলাদেশী টাকা ও ১,৭৭,০০,০০০ মায়ানমার কিয়াটসহ ০২ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31