সনাতনী সম্প্রদায়ের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন।
তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাই। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। সরকার সকল ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে।
এ সময় তিনি আরও বলেন, হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অসাম্প্রদায়িক দেশ… সেটা বজায় রাখা হবে। আজ হটলাইন চালু হবে, যে কারও বাড়িতে হামলা হলে যেন জানায়, পুলিশ সেখানে যাবে,উপযুক্ত ব্যবস্থা নেবে। ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের ওপর হামলা না করতে, তাদের পাশে থাকার ওপর বয়ান করেছেন।