• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় মিলতে পারে ৩ দিনের ছুটি, সুপারিশ করা হবে সচিবকে:স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪
হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় মিলতে পারে ৩ দিনের ছুটি, সুপারিশ করা হবে সচিবকে:স্বরাষ্ট্র উপদেষ্টা

হিন্দুদের দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই।
ছুটির বিষয়ে সচিবকে বলেছি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের সুরক্ষা দেওয়া আমাদের প্রধান কাজ। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন,দেশে ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না বলে মনে করেন তিনি।এম সাখাওয়াত হোসেন, মারামারি হয় কাউকে তাড়িয়ে দিতে পারলে তার জমিটা নিজে দখলে নিতে পারার জন্য।এদেশ ছেড়ে চলে গেলে তার জায়গাটা দখল করে নেয় দুষ্কৃতকারীরা।

এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। পুকুর, জমি, ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনোরিটির (সংখ্যালঘু) সমস্যা না।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31