• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১৩,৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ী গ্রেফতার।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৪
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১৩,৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ী গ্রেফতার।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মোস্তফা কামালের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব আরিফুর রহমানের নেতৃত্বে টিম-৩৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫/০৭/২৪ খ্রি. ১৩:৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইটের দক্ষিণ পাশে মক্কা হোটেলের সামনে অভিযান পরিচালনা করে আসামি ১। জসিম উদ্দীন (৪২), ২। মোঃ শহীদুল্লাহ (২১) ও ৩। রিদওয়ান হোসেন (২৬)-দেরকে ১৩,৫০০ (তেরো হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপির আকবরশাহ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031