• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজারের নারীদের প্রশিক্ষণ চলাকালেই ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৪
কক্সবাজারের নারীদের প্রশিক্ষণ চলাকালেই ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী পলক

তথ্যপ্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিতকল্পে ‘হার পাওয়ার প্রকল্প (Her Power Project): প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কক্সবাজারে নারী প্রশিক্ষণার্থীদের এক সপ্তাহ পর ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি আজ বিকেলে হার পাওয়ার প্রকল্পের আওতায় কক্সবাজারে নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ ও দিকনির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘হার পাওয়ার’ প্রকল্পের বাস্তবায়ন করছি। যেখানে প্রশিক্ষণ ও মেন্টরশিপ শেষে নারী উদ্যোক্তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি করে ল্যাপটপ উপহার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা যদি ভবিষ্যতে এটাকে আরও বর্ধিত করতে পারি তাহলে স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাসটাইম শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের রিসোর্সগুলো বেকার তরুণ-তরুণীদের ব্যবহার করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি শিক্ষকদেরকেও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া সম্ভব হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে আমরা আইটি সেক্টরে আরও ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করব। পাশাপাশি নারী কর্মসংস্থান নিশ্চিত করতে আগামীতে ‘হার পাওয়ার-২’ প্রকল্প গ্রহণ করা হবে। যেখানে আরও প্রায় দেড় লক্ষ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা এর ধারাবাহিকতা চালু রাখবো। আগামী ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে ‘হার পাওয়ার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য কক্সবাজার বিমানবন্দর এলাকায় চলমান ড্রাইভ টেস্ট এর কার্যক্রম পরিদর্শন করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31