• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কাতারের আমিরকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৪
কাতারের আমিরকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী

দু’দিনের সফর শেষে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা, চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষণ শেষে মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে কাতারের আমিরকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সম্বর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31