‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ এপ্রিল ২০২৪ তারিখ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বিকেল ৩-০০ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে স্কাউট ও স্কাউটারগণের অংশগ্রহণে ‘বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। স্কাউট প্রথা অনুসারে প্রার্থনা সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর তথ্যচিত্র প্রদর্শন করা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, জনাব মোঃ ফসিউল্লাহ, জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) বাংলাদেশ স্কাউটস এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. শাহ মোহাম্মদ ফরিদ, উপদেষ্টা, বাংলাদেশ স্কাউটস, ড. মোঃ আব্দুল করিম, উপদেষ্টা, বাংলাদেশ স্কাউটস এবং জনাব মোঃ মফিজুল ইসলাম, সভাপতি, স্পেশাল ইভেন্টস বিষযক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্কাউট দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
১৯০৭ সালে বিশ্বে স্কাউটিং প্রবর্তন হলেও মাত্র ০৭ বছরের মধ্যে ১৯১৪ সনে ঢাকায় সেন্ট গ্রেগ্ররী স্কুলে স্কাউটিং শুরু হয়। ১৯৭২ সনে মাত্র ৫৬ হাজার স্কাউট নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে দেশে স্কাউট সদস্য সংখ্যা ২৪ লক্ষ ৩৪ হাজার জন।
স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন এই থিম নিয়ে ইতোপূর্বে দেশব্যাপী উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্রে পতাকা উত্তোলন সহ স্কাউটদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, স্মারক গ্রন্থ প্রকাশ, ডকুমেন্টরী প্রদর্শন, বেতার ও ইলেক্ট্রনিক মিডিয়ায় টক শো আয়োজন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে।