• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৫০০ পরিবারের মাঝে পরিবেশমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ:

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৪
৫০০ পরিবারের মাঝে পরিবেশমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ:

এবারের ঈদ আনন্দময় করতে কাজ করছে সরকার ।

  • পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সকলে যাতে আনন্দিত মনে ঈদ উদযাপন করতে পারে সরকার সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও সকল সময়ই আমরা জনগণের পাশে থাকবো।

বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশদিন চলছে। এসময় আমাদের সকল প্রকার অপকর্ম থেকে, সকল লোভ লালসা থেকে, সকল নেশা থেকে, সকল প্রকার পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31