• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জামালপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ধর্মমন্ত্রীর।

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪
জামালপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ধর্মমন্ত্রীর।



জামালপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
 
আজ সন্ধ্যায় ঢাকায় মিরপুরে জামালপুর জেলা সমিতির কার্যালয়ে সে জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
 
ধর্মমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে জামালপুর জেলা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ জেলায় অনেক দূর্গম চরাঞ্চল রয়েছে যেখানে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে অনেক ঘাটতি রয়েছে। এছাড়া নদীভাঙ্গন ও বন্যায় প্রতিবছরই তারা নানা ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এসকল চরাঞ্চের মানুষের উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আরো বলেন, জামালপুর জেলার উন্নয়নে আমি সর্বদা তৎপর। এ জেলার উন্নয়নে সবসময় আমাকে পাশে পাবেন। উন্নয়নের প্রশ্নে নিজেদের মধ্যে কোনরূপ বিভেদ থাকলে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়নের জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হবো। তিনি জামালপুর জেলার উন্নয়নে সকলকে ইতিবাচক ও প্রগতিশীল নেতৃত্বের সাথে থাকার জন্য অনুরোধ করেন।

জামালপুর জেলা সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ ও জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930