• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক আইজিপি এম. এনামুল হকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪
সাবেক আইজিপি এম. এনামুল হকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস বইয়ের প্রকাশনা উৎসব আজ শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

ড. এম. এনামুল হক বলেন, সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই। তিনি পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে আমার পরিবার, চাকরি জীবনের নানা ঘটনা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বইটিতে এনামুল হক স্যার তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো।

লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বইটি প্রকাশ করেছে ‘অতঃপর প্রকাশনী’।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930