• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজারে সাবেক সাংসদ-মেয়র-চেয়ারম্যান সহ ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
কক্সবাজারে সাবেক সাংসদ-মেয়র-চেয়ারম্যান সহ ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Oplus_0

কক্সবাজার শহরের কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় একজন সাবেক সংসদ সদস্য, একাধিক সাবেক মেয়র ও চেয়ারম্যানসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম বাদি হয়ে শনিবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে এই মামলা দায়ের করেন। এই মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মামলায় গেল ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপূর্ণ মিছিল হামলা ও গুলি চালানোর অভিযোগ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই।শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন,কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সায়মুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবু্ুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম তার করা এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় পালের দোকানের সামনে শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালায় উল্লেখিত বাদী ও আরো শ’দেড়শো জন। এই ঘটনায় একজন মারা যায়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930