৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসাবে জেলা পুলিশ নোয়াখালীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসাবে জেলা পুলিশ নোয়াখালীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
সভার শুরুতে সকলের পরিচয় পর্ব শেষে প্রশিক্ষনার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার মহোদয় নবীন প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের উপর জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন।
পুলিশ সুপার মহোদয় এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষাগ্রহণ এবং বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন সময় অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ও জনগণের সেবায় নিবেদন করার। এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য। সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে জেলা পুলিশ, নোয়াখালীর পক্ষ পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের প্রীতি উপহার প্রদান করেন।
উক্ত সভাটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালী । আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখাল-সহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ ।