• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৫১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষনার্থীদের সাথে জেলা পুলিশ নোয়াখালীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
৫১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষনার্থীদের সাথে জেলা পুলিশ নোয়াখালীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মনোনীত প্রশিক্ষণার্থী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজগণ (০৫ জন) প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।

সভার শুরুতে সকলের পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার মহোদয় নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং নোয়াখালী জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন। এসময় প্রশিক্ষনার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিঁনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য। সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ ), নোয়াখালী। জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930