রিপোর্ট: রাজীব-তাজ
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের চণ্ডিগড় স্পিনিং মিল, যারা রিসাইকেল পণ্য নিয়ে কাজ করে৷ অত:পর, ২০০৯ সালে মানান টেক্সটেক গ্লোবাল প্রাইভেট লিমিটেড এর কাজ শুরু হয়। প্রতি বছর ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে মানান টেক্স অংশ নেয়, পাশাপাশি বিশ্বব্যাপী ইনটেক্স-ব্রাজিল, ইনটেক্স-পর্তুগাল, ইনটেক্স-ইউএসএ ইত্যাদি শো-তে অংশ নিয়ে থাকে তারা।
মানান টেক্স এর গ্লোবাল অফিস- ৮২-৮৩/১, রয়েল স্টেট মার্কেট, চন্ডিগড়, জিরকপুর, পাঞ্জাব, ভারত। এছাড়াও, ইউএসএ অফিস- ২০৩৫, ইস্ট বেলা ওয়ে, কম্পটন। এবং, ইন্দোনেশিয়ার বান্দুং এও অফিস রয়েছে।
মানান টেক্স মূলত রিসাইকেল ইয়ার্ন, কাটিং ইয়ার্ন ইত্যাদি উৎপাদন করে। “ট্রাশ টু ট্রেজারার”- এই মূলনীতির উপর কাজ করে মানান টেক্স সমস্ত রিসাইকেল পণ্য সংগ্রহ করে, তা পুনঃউতপাদন করে, ফিনিশড পণ্য তৈরি করে, বাজারে রপ্তানী করে, আবার সেগুলো পুরনো হলে রিসাইকেল করার জন্য সংগ্রহ করে। এ কারণেই মানান টেক্স এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অসীম। আন্তর্জাতিক বিভিন্ন সনদ যেমন- ওইকো টেক্স, গ্লোবাল রিসাইকেল সনদ এবং বিসিআই সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান মানান টেক্স। কাভিশ ধীর মানান টেক্স এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। তিনি এবারের এক্সপোতে টিম সমেত প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশে মন্ডল গ্রুপ, স্কয়ার ফ্যাশন, আইরিশ এপারেল, একেএক্স গ্রুপ, মেট্রো গ্রুপ, ফকির এপারেল ও লিবার্টি গ্রুপ প্রভৃতি মানান টেক্স এর সম্মানিত কাস্টমার। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য- www.manantex.com