• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫
১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

‘১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ্ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কুর্মিটোলা অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ২৩৫ জন গলফার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনদিন ব্যাপী টুর্নামেন্টটি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে এয়ারফোর্স গলফ লিংক সংশ্লিষ্ট সদস্যগণ ছাড়াও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930