• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত,বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে-গভর্নর ড. আহসান এইচ মনসুর

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫
সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত,বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে-গভর্নর ড. আহসান এইচ মনসুর

ঢাকার বনানীতে এক অভিজাত হোটেলে আজ সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন-সৌদি আরবের অর্থনীতির জন্য বাংলাদেশের অর্থনীতি পরিপূরক হতে পারে বলে মন্তব্য করেছেন।বিজনেস সামিট অনুষ্ঠিত ৭ অক্টোবর মঙ্গলবার ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এসএবিসিসিআই অনুষ্ঠানটি দেশের স্বনামধন্য ব্যবসায়ীদের জন্য আয়োজন করেছে।এই আয়োজন এর মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘সৌদি আরবের প্রচুর দক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিক দরকার, যা বাংলাদেশ অনেক দিন ধরেই তা সরবরাহ করে আসছে। বাণিজ্যিক খাতে বাংলাদেশের জ্বালানি ও বিনিয়োগ দরকার, উভয় ক্ষেত্রেই সৌদি আরবের যথেষ্ট সক্ষমতা আছে।বাংলাদেশেরও সৌদি আরবের বাজারে বড় আকারে পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানি করার সুযোগ আছে।’

বিজনেস সামিট অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। এই অর্থপ্রবাহ আরও কার্যকর ও স্বল্প ব্যয়ে স্থানান্তরের সুযোগ রয়েছে, যা প্রবাসী কর্মী ও দুই দেশের আর্থিক খাত, উভয়ের জন্যই লাভজনক হবে।’

বাংলাদেশের অর্থনীতির আকার দ্রুতই ট্রিলিয়ন ডলারের দিকে যাচ্ছে দাবি করে গভর্নর বলেন, ‘ইসলামী বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর সঙ্গে সম্পর্ক ও সংযোগ বাড়াতে পারলে বাংলাদেশ আঞ্চলিক বিনিয়োগ ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

দক্ষিণ এশিয়ায় সৌদি আরবের সরকারি-বেসরকারি বিনিয়োগ শুধু ভারতে না গিয়ে বাংলাদেশেও আসা দরকার। এ দেশের অর্থনীতি প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অস্থিরতা সামলেও টিকে আছে। বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলারের, ক্রমে তা ট্রিলিয়ন ডলারের দিকে এগোচ্ছে।’

বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত সংলাপ আয়োজনের ওপরও গুরুত্ব দেন এসময় তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930