“সেবার ব্রতে চাকরি”-এই শ্লোগানে নোয়াখালী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
“সেবার ব্রতে চাকরি”-এই শ্লোগানে নোয়াখালী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
অদ্য সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা পুলিশ কেজি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য জনাব রাসেল বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার ( শিল্পাঞ্চল ও ডিবি), চট্টগ্রাম। জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর। জনাব এ বি এম নায়হানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা সহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ০৯:০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একইদিন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।