• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেন্টমার্টিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২, ২০২৫
সেন্টমার্টিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় গত ২৯ মে ২০২৫ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসীর কষ্ট লাঘবে নৌবাহিনী প্রধান এর দিকনির্দেশনায় এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন গমন করে। গত ০১ ও ০২ জুন ২০২৫, সেন্টমার্টিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের ‘বিএন ইসলমিক স্কুল ও কলেজ’ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে। এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী বিগত বছর গুলোতেও সেন্টমার্টিনের বাসিন্দাদের সংকটকালে জরুরি খাদ্য ও চিকিৎসাসহ সকল ধরনের সহায়তা প্রদান করে আসছে। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930