• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেনাপ্রধানের সাথে মালদ্বীপ এর চিফ অফ ডিফেন্স ফোর্স Major General Ibrahim Hilmy এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
সেনাপ্রধানের সাথে মালদ্বীপ এর চিফ অফ ডিফেন্স ফোর্স Major General Ibrahim Hilmy এর সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপ এর চিফ অফ ডিফেন্স ফোর্স Major General Ibrahim Hilmy এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। Major General Ibrahim Hilmy দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের মান্যবর রাষ্ট্রদূত Ms. Shiuneen Rasheed উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930