• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক স্টিল বডি নৌকাসহ ভারতীয় গরু আটক ।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক স্টিল বডি নৌকাসহ ভারতীয় গরু আটক ।


  • সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য ০২ আগস্ট ২০২৫ তারিখে ০১৩০ ঘটিকায় বিরেন্দ্রনগর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯২/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে ০১টি স্টিল বডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে, যার সিজার মূল্য ২০,৪০,০০০/- (বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা। এছাড়াও দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য ০২ আগস্ট ২০২৫ তারিখে ০১০০ ঘটিকায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ১৪টি ভারতীয় গরু আটক করে, যার সিজার মূল্য ৯,৮০,০০০/- (নয় লক্ষ আশি হাজার) টাকা । যার সর্বমোট সিজার মূল্য ৩০,২০,০০০/-(ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930