সিএসবি স্টাডি অ্যাবরোড এবারের ৫৮ তম আন্তর্জাতিক শিক্ষামেলায় চমকপ্রদ সাড়া ফেলেছে
সিএসবি স্টাডি অ্যাবরোড এবারের ৫৮ তম আন্তর্জাতিক শিক্ষামেলায় চমকপ্রদ সাড়া ফেলেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
২০২৪ সালের ১৬-১৭ ফেব্রুয়ারী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি কনভেনশন হল-১ এ অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক শিক্ষামেলাতে বিশাল প্যাভিলিয়ন সমেত অংশ নিয়েছে সিএসবি স্টাডি অ্যাবরোড। মেলাতে প্রথম দিন থেকেই তারা উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বপ্নের দেশ কানাডার ৫০ টি বিশ্ববিদ্যালয় ও কলেজ নিয়ে কাজ করছে সিএসবি। এবারের মেলাতে শিক্ষার্থীদের জন্য ৪০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশীপের ঘোষণা দিয়েছে সিএসবি। আবার, মেলাতে স্পট এডমিশনের ব্যবস্থাও করেছে তারা। সম্ভাবনাময় এবং যোগ্য শিক্ষার্থীদের নিয়েই কাজ করে সিএসবি। অন্য কোন উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদেরকে পুরোপুরি নিরুৎসাহিত করে সিএসবি। কানাডার জন্য উপযোগী সব শিক্ষার্থীদের প্রাথমিক কাউন্সেলিং, ভর্তি সংক্রান্ত গাইডলাইন প্রদান, স্কলারশিপ এর ব্যবস্থাকরণ, ভিসা প্রাপ্তির সার্বিক সহায়তা, কানাডায় ভ্রমণে সহায়তা এবং সেখানে থাকার সুব্যবস্থা নিশ্চিত করে সিএসবি। উল্লেখ্য, ভিসা প্রাপ্তিতে সিএসবির সফলতার হার ৮০% এবং প্রতি বছর ৫০০ এর অধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের মাধ্যমে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। সিইও মো: জুলফিকার আলীর নেতৃত্বে একটি চৌকস কাউন্সেলিং দল সিএসবিতে কাজ করে৷ তারা আইসিইবি, ব্রিটিশ কাউন্সিল, ইসানা এবং এফএসিডি- সিএব এর সার্টিফাইড এবং ট্রেইনড এজেন্ট। ঢাকার বনানী এবং ধানমণ্ডিতে সিএসবি’র দুটি অফিস রয়েছে। বনানী অফিস- চন্ডিওয়ালা ম্যানশন, লেভেল-৩, বাড়ি-৩২, ব্লক-জি, রোড-১১, বনানী, ঢাকা৷ ধানমন্ডি অফিস- ডাইন্যাস্টি ওয়াহিদ টাওয়ার, লেভেল-৩, ৫৬/২, পশ্চিম পান্থপথ, ঢাকা৷ ১৭ বছরের সফলতার কারণ সম্পর্কে সিইও মো: জুলফিকার আলী জানান- “শিক্ষার্থীদের ভোগান্তি যেন না হয়, সেজন্য আমরা সিএসবি’র পক্ষ থেকে সেরা সেবার মান নিশ্চিত করি; পাশাপাশি, উন্নত পার্টনার প্রতিষ্ঠান সমূহ নির্ধারণ করি৷ সততা এবং নিষ্ঠাই আমাদের মূলমন্ত্র।” আরও বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে- www.csbbd.com