• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৫
সিএমপি’র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

বর্ণাঢ্য রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। উক্ত রথযাত্রার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তা পরিকল্পনা অনুসারে সবখানে মোতায়েন ছিলো সিএমপি’র বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক সদস্য।

আজ শুক্রবার দুপুর ৩:০০ ঘটিকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) প্রবর্তক, শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন) নন্দনকানন, শ্রী শ্রী তুলশীধাম মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য এ রথযাত্রার আয়োজন করে।

প্রধান রথযাত্রা নগরীর প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির শুরু হয়ে মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়,গোলপাহাড় মোড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউরী মোড়, জামালখান মোড় (খাস্তগীর স্কুল), চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, বক্সীবিট, লালদিঘীর পাড়, কোতোয়ালী মোড়,লালদিঘীর পেট্রোল পাম্প, সিনেমা প্যালেস, কে.সি.দে রোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া রথযাত্রা উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরজুড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930