সিএমপি’র বিশেষ নিরাপত্তা পরিকল্পনায় সম্পন্ন হলো বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা
সিএমপি’র বিশেষ নিরাপত্তা পরিকল্পনায় সম্পন্ন হলো বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। আজ শনিবার ০৫ জুলাই, ২০২৫ খ্রি: বন্দর নগরীতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উল্টো রথযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উক্ত রথযাত্রার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল সিএমপি’র বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে বসানো ছিল সিসি ক্যামেরা এবং বিভিন্ন পয়েন্টে ড্রোন ক্যামেরা মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা। নগরজুড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।