• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সায়মা ওয়াজেদকে শুভেচ্ছাজানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
সায়মা ওয়াজেদকে শুভেচ্ছাজানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে আগামী ১ ফেব্রুয়ারি কার্যভার গ্রহণ করবেন।
সায়মা ওয়াজেদ পুতুলের এই সম্মানজনক অর্জনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
সোমবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারী তারিখে অটিজম বিশেষজ্ঞ সামেয়া ওয়াজেদ বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং এর আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন শেষে ১ফেব্রুয়ারি থেকেই পূর্ণ দায়িত্ব পালন করবেন।
বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড সভায় উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন আজ মঙ্গলবার তার নির্ধারিত বক্তব্যে সায়মা ওয়াজেদের এই দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, ইতিহাসে প্রথমবারের মত কোন বাংলাদেশীর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্বপ্রাপ্তি হচ্ছেন। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সায়মা ওয়াজেদ অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে ইতোমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত।
তিনি বলেন, সায়মা ওয়াজেদের মত একজন দক্ষ ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তিতে চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে অগ্রগতি আসবে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা। তিনি জানেন কীভাবে কাজগুলো করতে হবে। তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গর্ব অনুভব করছে, এবং সায়মা ওয়াজেদের আগামী দিনগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লালসেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫৪তম নির্বাহী বৈঠক সোমবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে, যা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরই ১লা ফেব্রুয়ারী থেকে ড. সায়মা ওয়াজেদ দায়িত্ব পালন শুরু করবেন।
গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে সায়মা ওয়াজেদ সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31