• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না: নাছিম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৪
সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে কাজ করব। আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না। আমাদের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দিবে সেই অশুভ শক্তির হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব এরপর সার্বজনীন পহেলা বৈশাখ উৎসব এবং আজকে আবার বসন্তী পূজার উৎসব আমরা পালন করছি। আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি।পরস্পরের প্রতি আমাদের যে ভালোবাসা এটি হলো আমাদের ঐতিহ্য।

নাছিম বলেন, আমাদের ধর্মীয় উৎসব হলো সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসব উৎসবে অংশগ্রহণ করে। এটি আমাদের সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন কোন অপশক্তি কোন ধর্মের মানুষের ক্ষতি করতে পারবেনা।

তিনি বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি,অশুভ শক্তি, যারা মানুষের অকল্যাণ চায় তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। আমরা চাই দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ। বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930