• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জিতলেন ঢাবি শিক্ষার্থী মো: তাইম হাওলাদার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৫
সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জিতলেন ঢাবি শিক্ষার্থী মো: তাইম হাওলাদার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: তাইম হাওলাদার শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব একুশ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ দলের পক্ষে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এনিয়ে টানা ৩ বার তিনি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলেন। যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড।
এছাড়া, মো: তাইম হাওলাদার সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় দলগত পুরুষ ফাইট ইভেন্টে বাংলাদেশ তাম্র পদক অর্জন করে। গত ০৫ ও ০৬ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মো: তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930