• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সরকারি প্রোটোকল ছাড়া পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় শেখ হাসিনা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৩
সরকারি প্রোটোকল ছাড়া পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় শেখ হাসিনা

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা‌ কোন সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া
থেকে কোটালিপাড়া গেছেন।

শুক্রবার,৮ ডিসেম্বর,সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান তিনি।বৃহস্পতিবার ও গোপালগঞ্জে গিয়েছেন সরকারি প্রোটোকল ছাড়া তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান।সেখানে তিনি আওয়ামীলীগ এর নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।স্থানীয় সিনিয়র আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দলীয় সভাপতি শেখ হাসিনা।তার সঙ্গে এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন, শেখ তন্ময় ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুইদিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়া পৌঁছান শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদেরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031