• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংসদ সদস্য ভবন ক্যাম্পাস মসজিদের সংস্কারোত্তর উদ্বোধন করলেন ডেপুটি স্পীকার

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
সংসদ সদস্য ভবন ক্যাম্পাস মসজিদের সংস্কারোত্তর উদ্বোধন করলেন ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু আজ (সোমবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবন ক্যাম্পাস মসজিদের সংস্কারোত্তর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সানজিদা খানম, এস এম শাহজাদা এমপি ও মোঃ আবু জাহির এমপি উপস্থিত ছিলেন।

এসময় কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনার্থে দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31