• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন-এর সাথে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন।

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন-এর সাথে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন।

সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ-এর নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মোঃ মুসতাইন বিল্লাহ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন-এর সাথে আজ তাঁর মতিঝিলস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য যে, ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930