• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেরপুর পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
শেরপুর পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যর অংশগ্রহণে গজনী একাদশ (গোলাপি দল) বনাম মধুটিলা একাদশ (সবুজ দল) দলের মধ্যেকার এই “প্রীতি ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম; আরআই পুলিশ লাইন্স জনাব মোঃ ইসরাফিল হোসেন সহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে উপভোগ করেন।

উত্তেজনাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে গজনী একাদশ ৩-১ গোলের ব্যবধানে মধুটিলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা করেন সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা মহোদয়।