• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিশু নিখোঁজ’ গুজবে বিভ্রান্ত হবেন না : পুলিশ হেডকোয়ার্টার্স

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৪
শিশু নিখোঁজ’ গুজবে বিভ্রান্ত হবেন না : পুলিশ হেডকোয়ার্টার্স

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।