• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শান্তি ও সম্প্রীতির আহ্বানে অমল পোদ্দারের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৬
শান্তি ও সম্প্রীতির আহ্বানে অমল পোদ্দারের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন অমল পোদ্দার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ভগবান বুদ্ধের শান্তির বাণী আমাদের জীবনকে আলোকিত করুক। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার কামনা।”

গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের আদর্শের কথা স্মরণ করে অমল পোদ্দার আরও বলেন, “অতীতের জন্য দুঃখ করো না, ভবিষ্যতের জন্য চিন্তা করো না, বর্তমান মুহূর্তকে সচেতনভাবে বাঁচো—ভগবান বুদ্ধের এই মহান শিক্ষা আজো আমাদের জন্য সমান প্রাসঙ্গিক।”

শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বুদ্ধের প্রদর্শিত মৈত্রী ও করুণার পথ অনুসরণ করে সমাজ থেকে সকল প্রকার হানাহানি ও অশান্তি দূর হবে।

শুভেচ্ছা বার্তার ইতি টানতে গিয়ে তিনি হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যাশায় সবার প্রতি শুভকামনা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930