• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শাকিব খান এর রিমার্ক-হারলিন বিপিএলের দল কিনল

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪
শাকিব খান এর রিমার্ক-হারলিন বিপিএলের দল কিনল

শাকিব খান এর রিমার্ক-হারলিন কোম্পানি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর একটি দল কিনে নিয়েছে।কোম্পানিটির সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমানে সারাদেশে চলছে রাজনৈতিক অস্হিরতা।তার মধ্যে ক্রীড়াঙ্গন ও বাদ যায়নি। দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটে চলছে চরম সংকটকাল।ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানকে নিয়মিত দেখা যাবে এখন থেকে ক্রিকেট মাঠে।

জানা গেছে, বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের কোম্পানিটি। যার মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হলেন ঢালিউড কিং নায়ক শাকিব।

শুক্রবার সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও রিমার্ক-হারল্যানের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি একাধিক গণমাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটির দাবি, ইতোমধ্যে ফ্রাঞ্চাইজিটি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া অর্থাৎ ‘সাইনিং মানি’ সম্পন্ন হয়েছে।

নিউটেক্স গ্রুপের কাছে সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল। তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সবশেষ বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930