বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাসসহ কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হা-মলা এবং খুলনায় একজন সাংবাদিক হ-ত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
সাংবাদিক নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর একের পর এক হা-মলা করা হচ্ছে। খুলনায় একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হ-ত্যাসহ এসব হা-মলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আ-ঘাত।
খুলনায় ওয়াহিদুজ্জামান বুলু হ-ত্যাসহ বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হা-মলায় জড়িতদের অবিলম্বে গ্রে-প্তারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, মুক্ত গণমাধ্যমবিরোধী যে কোনো অপতৎপরতা রুখতে সাংবাদিক সমাজ বদ্ধপরিকর। অতীতেও কোনো ফ্যা-সিস্ট বা
স্বৈরাচার সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে নিবৃত করতে পারেনি। সুতরাং আগামীতেও কোনো অপশক্তির কাছে সাংবাদিকরা আত্মসমর্পণ করবে না।