• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব নির্বাচনে ২৯ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
রিহ্যাব নির্বাচনে ২৯ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ জসিম উদ্দিন। ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি, যার **ব্যালট নম্বর ২৯।

মোহাম্মদ জসিম উদ্দিন একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী। তিনি বর্তমানে উত্তরণ প্রপার্টিজ লিমিটেড ও রুহামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা কনস্ট্রাকশন-এর সিইও, ওসাকা জিসাক লিমিটেড-এর চেয়ারম্যান এবং বিন ফুড এন্ড রেস্টুরেন্ট-এর ডিরেক্টর হিসেবে সফলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সততা ও দক্ষতার সমন্বয়ে একটি সদস্য ও ব্যবসায়ীবান্ধব রিহ্যাব গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। রিহ্যাব সদস্যদের দীর্ঘদিনের সমস্যা নিরসন এবং আবাসন খাতের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “নির্বাচনে ভোটাররা যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করছি, ২৯ নং ব্যালটে ভোট দিয়ে ভোটাররা আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

উল্লেখ্য, মোহাম্মদ জসিম উদ্দিন উচ্চশিক্ষিত এবং আইন পেশায় (এলএলবি) ডিগ্রিধারী। তাঁর এই শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা আবাসন খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সাধারণ ভোটার ও ব্যবসায়ীরা।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930