• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রামু উপজেলায় এবি পার্টির ইউনিয়ন প্রতিনিধি ও সংগঠক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
রামু উপজেলায় এবি পার্টির ইউনিয়ন প্রতিনিধি ও সংগঠক সমাবেশ অনুষ্ঠিত

আমার বাংলাদেশ পার্টি রামু উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি ও সংগঠকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার বিকেলে রামু ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার- ৩ সংসদীয় আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী সরওয়ার আলম। রামু উপজেলা আহবায়ক হাফেজ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ এবং এবি পার্টির নেতারা হবে এগিয়ে যাওয়া দেশের একেকজন কান্ডারী।

এবি পার্টির রামু উপজেলা সদস্য সচিব মোকতার আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের জেলা কমিটির সাবেক যুগ্ন সদস্য সচিব এড. সাহাবউদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি শ্রমিক পার্টির জেলা আহবায়ক মোহাম্মদ হাসান, যুব পার্টির জেলা যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল সিফাত, স্থানীয় সমাজ সেবক আকতার আহমেদ ও দলের উপজেলা ও ইউনিয়নের নেতারা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930