• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর বসুন্ধরায় দেশের প্রথম শুটকি রেসিপি ম্যাগাজিন “শুটকির ১০১”মোড়ক আত্মপ্রকাশ।

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৪
রাজধানীর বসুন্ধরায় দেশের প্রথম শুটকি রেসিপি ম্যাগাজিন “শুটকির ১০১”মোড়ক  আত্মপ্রকাশ।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুটকিজ এর উদ্যোগে দেশের প্রথম শুঁটকি রেসিপি ম্যাগাজিন “শুঁটকির ১০১” এর মোড়ক উন্মোচিত হল শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং , বিকাল ৪:০০ ঘটিকার সময়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা (হল- ০৪, কনফারেন্স হল)-এ সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে।

“শুঁটকির ১০১” মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে নানান আয়োজনের মধ্য দিয়ে।শুটকিজ প্রতিষ্ঠাতা এবং ১০১ রেসিপির বইটির সম্পাদক হচ্ছে চট্টগ্রামের সন্তান তৌহিদুল ইসলাম। আইসিসিবিতে শুটকিজ এর শোরুম দেয়া হয়েছে আন্তর্জাতিক উৎপাদন প্রক্রিয়াকরণ এবং মিলিং প্রযুক্তি প্রর্দশনী মেলা উপলক্ষে বসুন্ধরার আইসিসিবি তে শুটকিজ এর অত্যাধুনিক ষ্টলটি দেয়া হয়েছে গ্রাহকদের কাছে দেশের শুটকির আইটেম এবং দেশীয় শিল্পের মান তুলে ধরার জন্য।





মেলা উপলক্ষে এই ষ্টলে শুটকির বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে দেশ-বিদেশের শুটকি প্রেমীদের জন্য।বালাচাও শুটকির আইটেমটি চিংড়ি দিয়ে তৈরী অনেক সুস্বাদু ও অন্যতম।এখানে আপনি পাবেন চট্টগ্রামের সাগরের অর্গানিক শুটকি বিখ্যাত লাউক্কা পোয়া,রুপচাঁদা,লইট্যা শুটকি,ছুরি শুটকি,ফাইস্সা শুটকি,চিংড়ি,কেসকি শুটকি সহ আর ও অন্যান্য শুটকি। শুধুমাত্র শুটকি প্রেমীদের জন্য মেলায় ভিন্নধরনের এই উদ্যেগটি নেন চট্টগ্রামের শুটকিজ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও শুটকির ১০১ রেসিপির ম্যাগাজিন টির সম্পাদক ও উদ্যোক্তা তৌহিদুল ইসলাম।

শুটকির রেসিপির ম্যাগাজিন উন্মোচন অনুষ্ঠানে উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা সহ দেশের অন্যান্য নারী উদ্যোক্তা ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930