ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা আজ ১২ ফেব্রুয়ারি-২০২৬ বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট (সাড়ে টায়) নারীদের মধ্য সবার আগে রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট প্রদানের পর জুুঁই চাকমা কাঠালতলী, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়, গোধূলি আমানতবাগ স্কুল, সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ উম্মক্ত বিশ্ববিদ্যালয়, ভেদ ভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙাপানি যুগেন্দ্র দেওযান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসামবস্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ্ বহুমূখি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল আলি একাডেমী, ওয়াপদা রেষ্ট হাউজ ও রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রসহ মোট ১৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন সাথে ছিলেন।