• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
রাঙামাটিতে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

রাঙামাটি পৌর এলাকায় ডেঙ্গু- চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা করা,চুরি- ছিনতাই ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া, ফুটপাত দখল মুক্ত করা, পৌর এলাকায় কাপ্তাই হ্রদ থেকে কচুরীপনা অপসারণ করা, জলাবদ্ধতা ও রাঙামাটি শহরে যানজট নিরসন করা, জন্মনিবন্ধণ ও নাগরিক সনদ করতে হয়রানী বন্ধ করা, মব সন্ত্রাস কঠোরভাবে বন্ধ করা, নিত্যপণ্যের দাম কমাতে হবে ও টিসিবিতে ফ্যামেলী কার্ডের সংখ্যা বাড়াতে হবে।
এছাড়া রাঙামাটি পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভুতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ও পৌর নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে “মানববন্ধন ও নাগরিক সমাবেশ” বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে আজ ১৬ সেপ্টেম্বর-২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায়, রাঙামাটি পৌরসভার মূল গেইটের সামনে, রাঙামাটিতে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও নাগরিক সমাবেশে এর সভাপত্বি করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।

মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, ভূক্তভোগি সাহিদা বেগম, পার্টির রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা, সাধারণ সম্পাদক জুঁই চাকমা ও সভাপতি নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।
মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930