• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান: ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান: ডা. এ জেড এম জাহিদ হোসেন

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার,১২ মার্চ ২০২৬ ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতৃবৃন্দ, চিকিৎসক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ৪০০ জন চিকিৎসক, সাবেক ছাত্রনেতা ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং চিকিৎসক সমাজের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও জনসেবামূলক ভূমিকা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব, ড্যাব; ডা. মোঃ আব্দুস সালাম, মাননীয় সংসদ সদস্য ও সাবেক মহাসচিব, ড্যাব; অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাব; মোঃ জাহিদুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-৩; অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি; অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); এবং ডা. মোজাম্মেল হক বকুল, প্রতিষ্ঠাতা আহ্বায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ডা. মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি, চিকিৎসকদের দায়িত্ব এবং ভবিষ্যতে একটি মানবিক ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আবু মোঃ আহসান ফিরোজ এবং সঞ্চালনা করেন ডা. আশরাফুল আলম খান। আলোচনা পর্বে দেশ, দেশের মানুষ এবং চিকিৎসক সমাজের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিয়ে মতবিনিময় হয় এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সকল অতিথির সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রূহের মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহর নিকট তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031