• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ: দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ: দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

তুরস্কের ইস্তাম্বুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক-এর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (WEC)-এর সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান (Necmeddin Bilal Erdoğan) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং প্রসারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ক্রীড়া বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি বা ‘কান্ট্রি গেমস’ রক্ষা করা অপরিহার্য। কীভাবে এই দেশীয় খেলাগুলোকে আরও আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, সে বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়া খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং এথনোস্পোর্টসের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ে তার সংস্থা সর্বদা পাশে থাকবে।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান অত্যন্ত আন্তরিকতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে এবং ভবিষ্যতে দুই দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা একে অপরের অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930