• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুক্তরাষ্ট্রের সর্তকতা আজ ঢাকায় বন্ধ দূতাবাস

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
যুক্তরাষ্ট্রের সর্তকতা আজ ঢাকায় বন্ধ দূতাবাস

দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া আজ সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে তারা।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বুধবার এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকা, এর আশপাশের এলাকা এবং অন্যান্য শহরে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আন্দোলনের কারণে দেশের ভেতরে চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এতে ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

গতকাল বুধবার এক বিবৃতিতে আজ দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৭ জুলাই) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশপাশে অবস্থানকালে সতর্ক থাকেন।

এছাড়া সতর্কবার্তায় বৃহস্পতিবার (১৮ জুলাই) দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি কর্মকর্তাদের বারিধারা,গুলশান কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930